-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সালমার ঘূর্ণিতে দিশেহারা হয়েছিলেন অজি টপ-অর্ডার ব্যাটাররা[/caption]
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে ছোট হয়ে আসে ম্যাচের পরিধি, প্রতি দল ব্যাট করবে ৪৩ ওভার করে। বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুরশিদা খাতুন ও শারমিন আক্তার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩৩ রান। কিন্তু এই প্রারম্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
৩৩ রানে প্রথম উইকেট হারানোর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাঘিনীরা। ৯৫ রানের ভেতরে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ষষ্ঠ উইকেটে লতা মন্ডল ও সালমা খাতুন গড়েন ৩৭ রানের জুটি, তবে ছিল খুবই ধীরগতিতে। ৬৩ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন লতা। ২৩ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন সালমা।
নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে ১৩৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ও জেস জেনাসেন দুইটি করে উইকেট নেন।
[caption id="attachment_195842" align="aligncenter" width="700"]
অর্ধশতক হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জেতান বেথ মুনি[/caption]
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেম উদ্বোধনী জুটিতে ২২ রান পায় অস্ট্রেলিয়া। এলিসা হিলিকে শিকার করে এই জুটি ভাঙেন সালমা খাতুন। পরের ওভারেই মেগ ল্যানিংকে বোল্ড করেন সালমা। ঠিক তারপরের ওভারেই র্যাচেল হেইনসকে শিকার করে অস্ট্রেলিয়াকে ভীষণ চাপে ফেলে দেন সালমা খাতুন। ২৬ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
খানিকবাদেই তাহলিয়া ম্যাকগ্রাথকে নাহিদা আক্তার ও গার্ডনারকে রুমানা আহমেদ সাজঘরের পথ দেখান। ৭০ রানের ভেতরেই অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে জয়ের স্বপ্নও দেখে বাংলাদেশ। কিন্তু সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতেই একপ্রান্তে দাপুটে ব্যাটিং করতে থাকেন বেথ মুনি। অর্ধশতক তুলে নেন এই অজি ব্যাটার।
মুনির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড ৬৬ রানের অবিছিন্ন জুটি গড়েন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল ১৩৫/৬ (৪৩ ওভার)
লতা ৪৩, শারমিন ২৪, সালমা ১৫*, রুমানা ১৫;
জোনাসেন ২/১৩, গার্ডনার ২/২৩।
অস্ট্রেলিয়া নারী দল ১৩৬/৫ (৩২.১ ওভার)
মুনি ৬৬*, সাদারল্যান্ড ২৬*;
সালমা ৩/২৩, নাহিদা ১/৩৩, রুমানা ১/৩৫।
অস্ট্রেলিয়া নারী দল ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




