অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের ক্ষেত্রে যেভাবে তদন্ত করেন মার্শাল
বিসিবির স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে কাজ করছেন অ্যালেক্স মার্শাল। বিপিএলসহ দেশের ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং, দুর্নীতি, ফিক্সিংয়ের চেষ্টাসহ ইন্টিগ্রিটি সংক্রান্ত সব ব্যাপারে দেখভাল করে থাকে এই ইউনিট।
অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের ক্ষেত্রে যেভাবে তদন্ত করেন অ্যালেক্স মার্শাল
বিসিবির স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে কাজ করছেন অ্যালেক্স মার্শাল। বিপিএলসহ দেশের ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং, দুর্নীতি, ফিক্সিংয়ের চেষ্টাসহ ইন্টিগ্রিটি সংক্রান্ত সব ব্যাপারে দেখভাল করে থাকে এই ইউনিট। যেখানে কিছুদিন আগে ৩ জন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ের সাথে সংশ্লিষ্টতার কারণে শাস্তিও দেওয়া হয়েছে। এর আগে আরও ৫ জনকে সাজা দেওয়া হয়েছিল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিসিবির অধীনে দেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোয় ইন্টিগ্রিটির বিষয়গুলো দেখভাল করে থাকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। আন্তর্জাতিক ম্যাচের বিষয়ে দায়িত্ব থাকে আইসিসির। ঘরোয়া ক্রিকেটে কোনো সন্দেহজনক কিছু পেলে বিসিবিকে সেসব ব্যাপার জানায় আইসিসি। অন্যদিকে আন্তর্জাতিক ম্যাচে কিছু সন্দেহ করার মত বিষয় পেলে তদন্ত চালায় আইসিসি। [https://bdcricti.me/FlashBDCric]
মিরপুরে সংবাদ সম্মেলনে এসে পুরো তদন্ত প্রক্রিয়া সম্পর্কে সবাইকে জানিয়েছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তিনি বলেছেন, ‘আমি চেয়েছি এই সুযোগটা কাজে লাগাতে যেন ফিক্সিং এবং দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো পরিষ্কার করে জানাতে পারি। ফিক্সিং, অ্যান্টি করাপশন ইউনিট কোড এসবই আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে কাজ করছি। আমার একটা ইউনিট আছে, বাংলাদেশি লোকজন আছে আমার সাথে। সভাপতির কাছে আমি রিপোর্ট করি। আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপন। কেউ এসে আমাকে কিছু বলতে পারে না যে, কীভাবে তদন্ত করতে হবে, কাকে নিয়ে তদন্ত করতে হবে বা এসব কিছু। তবে দিনশেষে তদন্ত শেষে জেনারেল কাউন্সিল সভাপতির সাথে আলাপ করে জানায় কাউকে শাস্তি দেওয়া হবে কিনা।’
অ্যালেক্স মার্শাল আরও বলেছেন, ‘কীভাবে তদন্ত কাজ করে তা আমি জানাচ্ছি। শুরুতে আমরা একটি ইস্যু গ্রহণ করি। ধরুন কোনো প্লেয়ার বললো যে, কেউ আমাকে বলেছে খারাপ খেলতে বিনিময়ে তারা আমাকে টাকা দেবে। এটাই ফিক্স করার প্রথম ধাপ। ম্যানেজার বা কোচ বা সাংবাদিকদের কাছেও তথ্য থাকলে তারা ইউনিটকে এটা জানায়। আইসিসিও আন্তর্জাতিকভাবে বাংলাদেশে কিছু দেখতে পেলে সেগুলো বিসিবির কাছে পাঠিয়ে দেয়। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট ঘরোয়া ক্রিকেটের সব ব্যাপারে দায়িত্বশীল। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নয়। আন্তর্জাতিক ক্রিকেট আইসিসি দেখে। আন্তর্জাতিক বাদে সবকিছু বিসিবি দেখে। আইসিসি যদি কোনো রিপোর্ট পায় যেগুলো আন্তর্জাতিক ম্যাচ নয় তখন তারা সেগুলো বিসিবিকে পাঠায়।’
তবে কেউ বা কোনো দল খারাপ খেললেই সেখানে তদন্ত করা হয় না। হুট করে কোনো দল বাজে খেললে সেই দলের সমর্থক যদি দাবি করেন, দল ফিক্সিং করেছে, এসব ক্ষেত্রে কোনো তদন্ত হয় না। অ্যালেক্স মার্শাল বিষয়টি পরিষ্কার করে বলেছেন, ‘শুরুতে আমরা রিপোর্টগুলো দেখি, ভাবি এখানে তদন্ত দরকার কিনা। মাঝেমধ্যে কোনো দল খুব বাজে খেললে, ৫০ রানে অলআউট হয়ে গেলে আমরা হয়ত ফোন কল পাই যে, হ্যাঁ এই দল ফিক্সিং করেছে। সেখানে হয়ত কোনো রাগী সমর্থক এই কাজটা করেছে। এটা আসলে কোনো তদন্ত নয়। যদি ইন্টারেস্টিং কোনো তথ্য পাই সেগুলো হয়ত রিপোর্ট করি তবে তদন্ত করি না।’
মার্শাল আরও জানান, ‘যখন মনে হয় কোড লঙ্ঘন করা হচ্ছে, তখনই তদন্ত শুরু করি। তদন্তের শুরুতে সবকিছু গোপন থাকে। আমরা তদন্তে থাকা কারও নাম প্রকাশ করি না। আমি গত ৯ বছরে ১০০+ কেইস হ্যান্ডেল করেছি, একজনের নামও প্রকাশ করিনি। ফলে তদন্ত শেষে শাস্তি দিলে তখন নাম প্রকাশ করি।’
সংবাদ সম্মেলনে অ্যালেক্স মার্শাল। তদন্তের প্রক্রিয়ার আরও গভীরে গিয়ে মার্শাল জানিয়েছেন, ‘তদন্তে সবার সাক্ষ্য নেই আমরা। সবার থেকে ভালোভাবে সাক্ষ্য নেই। অভিযুক্তকে সাধারণত ২-৩-৪ বারও স্টেইটমেন্ট নেওয়া হয়। আমরা মোবাইল ফোনের তথ্য দেখি। কোড অনুযায়ী, কেউ মোবাইল ফোন না দিতে চাইলে, সাহায্য না করলে সেখানেও শাস্তি পেতে পারে। আমাদের কোড বলে, ক্রিকেটারদেরকে ক্রিকেটের মাঝে থাকতে পারে। ক্রিকেটার, ম্যানেজার, কোচ, বোর্ড মেম্বার, গ্রাউন্ডস্টাফ যে কেউ যারা ক্রিকেটের সাথে যুক্ত, সবাই অ্যান্টি করাপশন কোডের আওতায় থাকে। কোনো প্লেয়ার যদি অবসর নেয়, শেষ ম্যাচের পর ২ বছর পর্যন্ত সে কোডের মধ্যে থাকে। কোচ বা বাকিদের ক্ষেত্রেও একই কথা। ২ বছর পর্যন্ত কোডে থাকতে হবে।’
কিছু তদন্ত কয়েক সপ্তাহে শেষ হয়ে গেলেও কিছু তদন্তে সময় লেগে যায় ৩ বছরেরও বেশি। মার্শাল জানিয়েছেন, ‘আমার অনেক তদন্ত কয়েক সপ্তাহে শেষ হয়েছে। কিছু তদন্ত ৩ বছরের বেশি চলে গেছে। ফোনের তথ্য, ভয়েস বিশ্লেষণ, আর্থিক লেনদনসহ সব ব্যাপার খতিয়ে দেখি আমরা। এসব ক্ষেত্রে অনেক সময় লেগে যায়।’
তদন্তের ক্ষেত্রে ফলাফলকে ৩টি ভাগে ভাগ করেছেন মার্শাল, ‘যদি ভালো কোনো প্রমাণ থাকে কোড লঙ্ঘন করার, সম্ভাবনা বেশি থাকে যে যেকোনো ট্রাইব্যুনালে গেলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যদি কিছু প্রমাণ থাকে, কিছু নেতিবাচকতা থাকে তবে শাস্তি দেওয়ার কোনো ভালো প্রমাণ না থাকে, তখন তাদেরকে রিভিউতে রাখা হবে। যদি কোনো তদন্ত শেষে পরিচয় ভুল পাওয়া যায়, তখন অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়, কোনো প্রমাণ না থাকে, কেইসও বন্ধ হয়ে যায়। এরকম ৩ ধরনের ঘটনাই ঘটে থাকে।’
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তদন্তে শেষে শাস্তির ব্যাপারে প্রস্তাব দেন অ্যালেক্স মার্শাল। বাকি বিষয়গুলো বাস্তবায়ন এবং কার্যকরের সিদ্ধান্ত কাউন্সিল এবং সভাপতি মিলে নেন। এই ব্যাপারে অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘তদন্ত শেষে যদি ভালো প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি জেনারেল কাউন্সিলকে পরামর্শ দেই শাস্তির ব্যাপারে। তিনি সভাপতির সাথে আলাপ করবেন যে শাস্তি দেওয়া হবে কিনা। কেউ শাস্তি পেলে ১৪ দিন সময় থাকে, শাস্তি মেনে নেওয়ার অথবা আপিল করার। কেউ আপিল করলে সেই তদন্ত স্বাধীন ট্রাইব্যুনালের মাধ্যমে হবে। আদালতের শুনানির মত করে শুনানি হবে। তখন শাস্তিটা ট্রাইব্যুনাল ঠিক করে দিবে।’
কেউ যদি ২ বছরের মধ্যে ক্রিকেটের সাথে যুক্ত না-ও থাকেন, তবুও তার বিরুদ্ধে শক্ত প্রমাণ থাকে, সেক্ষেত্রেও তদন্তের প্রক্রিয়া এবং নীতি সম্পর্কে জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। তিনি বলেছেন, ‘আরেকটি ব্যাপার হচ্ছে কেউ যদি ক্রিকেটের সাথে ২ বছর ধরে যুক্ত না থাকে এবং ভালো কোনো প্রমাণ থাকে যে সে ফিক্সার বা দুর্নীতিগ্রস্ত, তখন আমাদের আরেকটি প্রসেস আছে, Code excluded person. গত কয়েক দিনে যে ৮ জনের কথা আপনারা জেনেছেন এর মধ্যে সামিনুর রহমান এই নীতিতে দোষী ছিল। বাকিদের মধ্যে অনেকেই শাস্তি মেনে নিয়েছেন। যারা ১ সেপ্টেম্বর শাস্তি পেয়েছেন তাদের হাতে আরও ২-৩ দিন হাতে সময় আছে আপিল করার জন্য।’
অ্যালেক্স মার্শালের সাথে উপস্থিত ছিলেন বিসিবির আইনজীবী এবং ইন্টিগ্রিটি ইউনিটের কাউন্সিল ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি বলেছেন, ‘গভর্নিং কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অ্যালেক্স অনেক পরামর্শই দেয়, তবে কোনটি কার্যকর হবে তা কাউন্সিলই সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই কার্যকর হয়। পানির বোতল কেনা থেকে শুরু করে সব ব্যাপারই গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়।’
বিপিএলের সর্বশেষ আসরে ইন্টিগ্রিটি প্রসঙ্গে বেশ কড়াকড়ি অবস্থানে ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ৬ দলের মধ্যে একটির মালিকপক্ষ টুর্নামেন্ট শুরুর আগের দিন দল রেখে চলে যায়। পরে সেই দলের দায়িত্ব নিতে হয়েছিল বিসিবিকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সেই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার তাদের মাটিতেই খেলবে বাংলাদেশ। তার আগে টাইগারদের নিয়ে ভীষণ সতর্ক দলটির অধিনায়ক
কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মালিবোংওয়ে মাকেতাকে। সংযুক্ত আরব আমিরাত সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ম
যুব এশিয়া কাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। সেরা চার দল হিসেবে সেমির টিকিট কেটেছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত। ১২ নভেম্বর মাঠে গড়াচ্ছে দুই সেমিফাইনাল। ১৪ নভেম্
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে শেষ পর্যন্ত টাইগারদের ম্যাচে টিকিয়ে রাখ
সর্বশেষ সংবাদ
অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের ক্ষেত্রে যেভাবে তদন্ত করেন অ্যালেক্স মার্শাল