-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুস্তাফিজের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে মেহেদীর। সেই অভিজ্ঞতা থেকে মেহেদী বলেন, "মুস্তাফিজ আসলে কী জিনিস সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। ছোটবেলায় ওর সাথে বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছি। ওর সাথে যখন জাতীয় লিগ খেলতাম বা অন্যান্য লিগ খেলতাম, তখন ওর উপরেই আমাদের পেস ইউনিটটা নির্ভর করা ছিল। সবসময় ও ব্রেক থ্রু এনে দিত।"
মাঝে কিছুদিন ছন্দে ছিলেন না মুস্তাফিজ। তবে তার ধার মোটেও কমে যায়নি বলে মনে করেন মেহেদী। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চরম অস্বস্তি দেওয়া মুস্তাফিজ বাংলাদেশের কন্ডিশনে বেশ বিপদজনক হয়ে উঠতে পারেন যেকোনো সময়- এমনটাই মনে করেন মেহেদী।
তিনি বলেন, "মুস্তাফিজ আমাদের কন্ডিশনে কী বোলার সেটা আমরা সবাই জানি। মুস্তাফিজের ধার কমে নাই। বিশেষ করে আমাদের উইকেটে মুস্তাফিজ খুবই বিপদজনক। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মুস্তাফিজের প্রত্যেকটা বল হিসেব করে খেলতে হয়। আশা করি মুস্তাফিজ প্রতিদিন আরো উন্নতি করবে এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে দলের অবস্থা ভালো করে দিবে।"
দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। ম্যাচের সেরা বোলিং ফিগার ছিল তার। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




