-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ। সাউদাম্পটনে ৩০ জুলাই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুইদল। যথাক্রমে ১ আগস্ট ও ৩ আগস্ট পরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে ধবলধোলাই এড়ানোর সাথে সাথে সুপার লিগের পয়েন্টও সংগ্রহ করে নিয়েছে আইরিশরা।
বিশ্বকাপ সুপার লিগের কাজ মূলত পরবর্তী বিশ্বকাপের সাতটি অংশগ্রহণকারী দল চূড়ান্ত করা। আইসিসির সদস্যপদধারী ১২টি দলের সাথে সর্বশেষ বিশ্ব ক্রিকেট সুপার লিগের (২০১৫-১৭) চ্যাম্পিয়ন নেদারল্যান্ড এবারের সুপার লিগে অংশ নেবে। মোট ১৩ দলের লড়াই থেকে শীর্ষ ৭টি দল ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব। প্রতিটি দল মোট ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যার চারটি হোম সিরিজ এবং চারটি অ্যাওয়ে সিরিজ।
প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ১০ পয়েন্ট করে। ম্যাচ টাই হলে দেওয়া হবে ৫ পয়েন্ট। আর যদি ম্যাচ পরিত্যক্ত হয় কিংবা ফলাফল না আসে তাহলে কোনো পয়েন্ট মিলবে না। ম্যাচ হারের জন্যও কোনো বিয়োজক পয়েন্ট নেই। এই নিয়মানুসারে প্রথম দুইটি ম্যাচ জেতায় ইংল্যান্ড ২০ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে এবং একটি ম্যাচ জয়ে ১০ পয়েন্ট আয়ারল্যান্ডের নামের পাশে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 
