-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চার দিনের টেস্টের প্রতি দিনে খেলা হবে ৯৮ ওভার করে। পাঁচ দিনের ক্রিকেটে যা হয় ৯০ ওভারে। অন্যদিকে পরিবর্তন এসেছে ফলোঅনেও। পাঁচ দিনের ক্রিকেটে ফলোঅন হিসাব হয় ২০০ রানে, চার দিনের ক্রিকেটে সেটি হিসাব হবে ১৫০ রানে।
পরিবর্তন এসেছে প্রতি সেশনের সময়েও। পাঁচ দিনের ক্রিকেটে যেখানে ৬ ঘন্টা খেলা হয় সেখানে চার দিনের ক্রিকেটে ৩০ মিনিট বেড়ে হয়েছে ৬ ঘন্টা ৩০ মিনিট। দিনের প্রথম দুই সেশন খেলা হবে ২ ঘন্টা ১৫ মিনিট করে এবং দিনের শেষ সেশন খেলা হবে ২ ঘন্টা করে। তাছাড়াও ফিল্ডার দলের প্রয়োজনে পুরো ৯৮ ওভার শেষ করতে দেওয়া হবে অতিরিক্ত ৩০ মিনিট। তাছাড়া বাকি নিয়মগুলো থাকবে আগের মতোই।
দুই দলের মধ্যকার টেস্ট শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে এবং শেষ হবে রাত ৯টায়। এছাড়াও চা-বিরতির জন্য দেওয়া হবে ২০ মিনিট এবং ডিনারের জন্য দেওয়া হবে ৪০ মিনিট।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং-ডে'তে একমাত্র টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। একমাত্র দিবারাত্রি টেস্ট শেষে আগামী জানুয়ারিতে ঘরের মাটিতে 




