এমন টুর্নামেন্ট আনার কারণও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে সেখান থেকে প্রতিভাবান তারকা ক্রিকেটার খুঁজে বের করার অভিযানে নামছে ক্রিকেট বোর্ড। সে কারণেই এমন টুর্নামেন্টের আয়োজন। প্র
বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি। নাম দেওয়া হয়েছে জিডি ট্রফি। গেম ডেভোলাপমেন্ট বিভাগের অধীনেই হবে এই টুর্নামেন্ট। খেলবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ তিনটি দল। ২৮ আগস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন] সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল। এমন টুর্নামেন্ট আনার কারণও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে সেখান থেকে প্রতিভাবান তারকা ক্রিকেটার খুঁজে বের করার অভিযানে নামছে ক্রিকেট বোর্ড। সে কারণেই এমন টুর্নামেন্টের আয়োজন। প্রতি বছর এই টুর্নামেন্ট করার আশ্বাসও দিয়েছেন বিসিবি প্রধান। সাথে এই বছর না হলেও পরের মৌসুম থেকে নারীদের এমন টুর্নামেন্ট আনার ঘোষণাও দিয়ে রেখেছেন তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এই ৩ দল খেলবে। যদি আমাদের অনূর্ধ্ব-১৭ এর প্ল্যান দেখেন, বেশিরভাগ সময় ক্রিকেটাররা ক্যাম্পের মধ্যে থাকে। বিশ্বজুড়ে তাদের বেশি টুর্নামেন্ট হয় না। এশিয়া কাপ বা বৈশ্বিক টুর্নামেন্ট হয় না, একটা সময় এশিয়া কাপ হইত। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশিয়া কাপ বা বিশ্বকাপ নিয়মিত হয়। আমাদের যে কারণে এই টুর্নামেন্ট করা, এটা হচ্ছে তারা যেন নিজেদেরকে চ্যালেঞ্জ করতে পারে। যখন অনূর্ধ্ব-১৭ দল অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে খেলবে, আমি জানি, এটা অনেক চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। হয়ত অল্প রানেই অলআউট হয়ে যেতে পারে। হয়তবা খুব ভালো খেলতে পারে। তবে এই বয়সে যদি তাদেরকে এই চ্যালেঞ্জটা না দেওয়া যায়, আমাদের পক্ষে তো বুঝার কোনো উপায় নেই, যে এখান থেকে কোনো স্পেশাল ক্রিকেটার আছে কিনা। ১৫, ১৬, ১৭, ১৮ বছরের ছেলেরা জাতীয় দল বা বিভিন্ন লিগেও খেলছে। আমরা কি আমাদের বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের সেভাবে সুযোগ করে দিচ্ছি যেখানে তাদের মধ্যে যে প্রতিভা দেখানো যায়? আমরা সেই ক্যাম্পে থেকে সেখানেই খেলি। সেখান থেকেই বড় হয়।’
তামিম ইকবাল আরও বলেছেন, ‘আমাদের মধ্যে অনেকেই অনূর্ধ্ব-১৭ থেকে জাতীয় দলে খেলেছে। অনূর্ধ্ব-১৯ থেকেও করেছে। আমি অনূর্ধ্ব-১৭ নিয়ে বেশি চিন্তিত, কারণ অনূর্ধ্ব-১৯ আমরা সবাই মনিটর করি, বিশ্বকাপ বা এশিয়া কাপ দেখি। অনূর্ধ্ব-২৩ এরও এখন মনিটর করা যায়। অনূর্ধ্ব-১৭ তে এমন একজন থাকতেই পারে যে খুব স্পেশাল, যে বিপিএল বা এ দল খেলতে এখনই প্রস্তুত। আমরা তাদেরকে সেই প্ল্যাটফর্ম দিচ্ছি না, এই টুর্নামেন্ট হবে সেই প্ল্যাটফর্ম। যখন অনূর্ধ্ব-১৭ দল অনূর্ধ্ব-২৩ এর বিরুদ্ধে খেলবে, আমি জানি এটা অনেক চ্যালেঞ্জিং হবে। এখান থেকে যদি অনূর্ধ্ব-১৭ এর কেউ ৩ উইকেট নেয় বা ৫০ রান করে, ভাবুন তো কতটা আত্মবিশ্বাসী হবে সে? এটা আমাদের প্ল্যাটফর্ম যে, দেখার জন্য সে পরের লেভেলের জন্য রেডি। এটা কেবল এই সিজনের জন্য না, আমি গেম ডেভেলাপমেন্টের চেয়ারম্যানকে বলেছি যেন, প্রতিবার ক্যালেন্ডারে থাকে।’
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করব নারীদের ক্রিকেটেও যেন এরকম আনা যায়। নারী ক্রিকেট আমার কাছে মনে হয় এখন অনেক গুরুত্ব দেওয়া উচিত। সর্বশেষ নারী বিশ্বকাপে যদি পারফরম্যান্স দেখেন, প্রথমবার দুটি ম্যাচ জিতেছে। বাকি যে দুই ম্যাচে লড়াই করেছে, সেগুলোতেও অনেক ক্লোজ গিয়েছে। তাদের হয়ত আরও ১০-১৫% দরকার বেশি ভালো করতে। এখন আমাদের নারী ক্রিকেট আসলে নামের জোরে আছে, খেলছে, চলছে। আমাদের কি প্রপার প্ল্যানিং আছে? সম্ভবত নেই। আমাদের যিনি নারী উইংয়ের চেয়ারম্যান আছে উনিও অসম্ভব সিরিয়াস এই ব্যাপারে। এই সিজনে না পারলে পরের সিজন থেকে চেষ্টা করব নারীদের জন্যও। দেখার জন্য যে, কে কী অবস্থায় কোন জায়গায় আছে।’
তামিম ইকবাল বলে যান, ‘এই টুর্নামেন্টে হয়ত পরে এইচপি যোগ করতে পারি বা আরও কিছু করতে পারি। প্রতিভা বের করার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট দরকার। অনূর্ধ্ব-২৩ দল দেখেন মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে খেলেছে। হয়ত মালয়েশিয়া খুব শক্ত দল না। যখন খেলে তখন প্রতিদ্বন্দ্বিতা চলে আসে। অনূর্ধ্ব-১৯ ট্রেনিংয়ে থাকে নিজেদের মধ্যেই ম্যাচ খেলে। এরকম প্রতিদ্বন্দ্বিতা থাকাটা জরুরি। যে আমরাও বের করতে পারলাম, এই টুর্নামেন্ট থেকে ১৭ বছরের ছেলেও পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারে। যদি টুর্নামেন্ট না থাকে তাহলে তো এটা বের করতেও পারব না। হয়ত ১৭ বা ১৯ বছরের ছেলে পরের প্রিমিয়ার লিগেও খেলতে পারে। এই সিদ্ধান্ত খুব দ্রুত নিয়েছি আমরা। এখানে কিছু ভুল থাকতেও পারে। চেষ্টা করব যত ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায়। কিন্তু ভুল হইতেই পারে। তবে ভুলের কথা চিন্তা করে কিছু করব না, আমি এমন না। ভুল হলে পরেরবার আরও বেটার করব।’
কোনো ভুল সিদ্ধান্ত নিলেও তা থেকে শিক্ষা নেওয়ার পক্ষে তামিম। ভুল হবে দেখে টুর্নামেন্টই বাদ দিতে চান না তিনি। তামিম বলেছেন, ‘এনসিএলে যে সেকেন্ড ইলেভেন আমরা করতে চাচ্ছি, সেখানে হইতে পারে ১৯-২০ ভুল হতে পারে। আমি এটা করব, যদি ভুল হয় তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে পরে ভালো করব। কিন্তু হইতে হবে, এটাই আমার চ্যালেঞ্জ এবং আমি এটাই করতে যাচ্ছি।’
তামিম ইকবাল আরও বলেছেন, ‘আপনারা জানেন এখন একইসাথে ৪টি দল বাংলাদেশের, কোনো না কোনো টুর্নামেন্ট খেলছে। এটা সাধারণত হয় না। যত বেশি খেলার সুযোগ থাকবে তত বেশি আমরা প্লেয়ার খুঁজে পাব, আমরা আগাব। নির্বাচকদের সাথে কথা বলেছি আমি। যদিও আমি দল নির্বাচনে একদমই যুক্ত হই না। আমার একটা বার্তা পরিষ্কার, বয়স কোনো ব্যাপার নয়। যদি একজন প্লেয়ার ফিট এবং পারফর্ম করে যায়, যদি ২-৩ বছরও সার্ভিস দিতে পারে, তাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা তরুণদের খুঁজি সেটা ঠিক আছে। তবে এটা করতে গিয়ে আমরা অনেক বড় অভিজ্ঞ প্লেয়ারদের কিন্তু বিবেচনা করিনি, বছরের পর বছর ধরে। আমার পক্ষ থেকে বার্তা একদমই পরিষ্কার। তাদের সিদ্ধান্ত কাদের দলে নিবে কি নিবে না।’
টুর্নামেন্ট আয়োজনের পেছনের ভাবনাও খোলাসা করেছেন বোর্ড প্রধান তামিম, ‘টুর্নামেন্টের পেছনে কী চিন্তাটা, এটা আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব। হয়ত এই ম্যাচগুলো কয়েকটা টেলিকাস্টও করবে। আমি তাদেরকে অনুরোধ করেছি, কেবল ফিলিংটা দিতে। ভাবুন একজন ১৭ বছরের ছেলে মিরপুরে খেলছে, বাসায় বসে তার বাবা-মা তার খেলা দেখছে। অভিজ্ঞতাটা যে হবে, এটাই আমি তাদেরকে দিতে চাই। আপনাদেরকেও অনুরোধ করব তখন ফ্রি টাইম থাকলে মাঠে আসবেন। সেরকম সুযোগ থাকলে একটা প্রেস কনফারেন্সও করা, এগুলো তাদের বড় হওয়ার জন্য খুবই জরুরি। আসেন আপনারা, দেখুন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কেমন হচ্ছে।’
টুর্নামেন্টের নাম ঘোষণা করে তামিম ইকবাল বলেছেন, ‘জিডি ট্রফি। যেহেতু গেম ডেভেলাপমেন্টের অধীনে। প্রাইজমানি, ম্যান অব দ্যা ম্যাচ, তাদের সমর্থন করতে যতটুকু দরকার, এটা আপনারা জানবেন। টাকা আসলে মুখ্য নয়। এখানে যে প্রতিদ্বন্দ্বিতাটা আমরা করতে চাই এটা বেশি জরুরি।’
২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে জিডি ট্রফি। ফাইনাল ৯ সেপ্টেম্বর।
একনজরে জিডি ট্রফির সূচি ২৮ আগস্ট : অনূর্ধ্ব-১৯ বনাম অনূর্ধ্ব-১৭, মিরপুর, সকাল সাড়ে ৯টা ৩০ আগস্ট : অনূর্ধ্ব-২৩ বনাম অনূর্ধ্ব-১৯, মিরপুর, সকাল সাড়ে ৯টা ১ সেপ্টেম্বর : অনূর্ধ্ব-১৭ বনাম অনূর্ধ্ব-২৩, মিরপুর, সকাল সাড়ে ৯টা ৩ সেপ্টেম্বর : অনূর্ধ্ব-১৯ বনাম অনূর্ধ্ব-১৭, মিরপুর, সকাল সাড়ে ৯টা ৫ সেপ্টেম্বর : অনূর্ধ্ব-২৩ বনাম অনূর্ধ্ব-১৯, মিরপুর, সকাল সাড়ে ৯টা ৭ সেপ্টেম্বর : অনূর্ধ্ব-১৭ বনাম অনূর্ধ্ব-২৩, মিরপুর, সকাল সাড়ে ৯টা ৯ সেপ্টেম্বর : ফাইনাল (সেরা দুই দল), মিরপুর, সকাল সাড়ে ৯টা
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বপ্নযাত্রা সহসা শেষ হচ্ছে না। বরং টেবিলের ৪ নম্বরে থাকা বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে শীর্ষ তিনে ওঠার সুযোগ।
জয় ছাড়া যেন অন্য কোনো সমীকরণই নেই ওয়েস্ট ইন্ডিজের। কোচ ড্যারেন স্যামির কথা শুনলে মনে হতেই পারে, ক্যারিবীয়রা বুঝি ফাইনালের দৌড়ে আছে। অথচ এমন কিছুই নয়। তা সত্ত্
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কো