-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এখন পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নেমেছে। তার মধ্যে মাত্র একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তারা। অন্য দুইটি ম্যাচে হয়েছে পরাজিত। ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।
নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ছয় উইকেটে হেরেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়ে এবারের আসরের প্রথম জয়ের দেখা পায় ক্রিস গেইলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। নিজেদের সর্বশেষ ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে ৪৭ রানে হেরেছে তারা।
প্রথম ম্যাচে মাঠে না নামলেও পরের দুই ম্যাচে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন ৩৮ রান। জ্যামাইকা তালাওয়াহসের বিপক্ষে ১৫ বলে ২২ রান করা মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে তৃতীয় ম্যাচেও।
প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টার্সের অবস্থা অবশ্য ভালো নয়। পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে তারা। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ জিতেছে সেন্ট লুসিয়া স্টার্স। টানা চার ম্যাচ হারার পর সর্বশেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ম্যাচ জিতেছে তারা। কিরন পোলার্ডের শতকের সুবাদে ৩৮ রানে জিতে তারা।
প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে রান বন্যা। তবে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়তে পারেনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ক্রিস গেইল এবং এভিন লুইস- এ দুই ক্যারিবিয়ান ওপেনার জ্বলে উঠলে সমৃদ্ধ স্কোর গড়তে সমস্যা হবে না সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। বেন কাটিং আর সন্দ্বীপ লামিচানে তাদের বোলিং আক্রমণের মূল অস্ত্র।
ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন সেন্ট লুসিয়া স্টার্সের কিরন পোলার্ড। বোলিংয়ে সেন্ট লুসিয়া স্টার্সের প্রধান অস্ত্র পেসার মিশেল ম্যাক্লনেঘান।





