-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। লুঙ্গি-ফেলুকায়ো-তাহিরদের বোলিং তোপে এদিন রীতিমত দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষদিকে এলটন চিগুম্বুরার ২৭ রানই তাই হয়ে থাকে দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া অধিনায়ক ও ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে ২৫ রান। এই দুজন ছাড়া দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল ওয়েলিংটন মাসাকাদজা ও পিটার মুর।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি শিকার করেন তিনটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা, অ্যান্ডিলে ফেলুকায়ো ও ইমরান তাহির।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খেই হারায় স্বাগতিকরাও। দলীয় ১৩ রানের মাথায় টেন্ডাই চাতারার শিকার হয়ে সাজঘরে ফেরেন ডিন এলগার। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ডিন হেনড্রিক্সও।
প্রতিরোধ গড়ার চেষ্টা করেও দলীয় ৪০ রানে আউট হয়ে ফিরে যান ওপেনার অ্যাইডেন মারক্রামও। এতে বেশ চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেন। অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝেও রানের চাকা সচল রাখছিলেন তিনি।
৪৪ রান করে তার বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছে নিতে সাহায্য করেন অধিনায়ক জেপি ডুমিনি ও উইলেম মাল্ডার। দুজনের ব্যাটে ভর করে ১৩.৫ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় স্বাগতিক দল।
জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন টেন্ডাই চাতারা ও ওয়েলিংটন মাসাকাদজা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লুঙ্গি এনগিডি।
সংক্ষিপ্ত স্কোর





