-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আলাপকালে সানজামুল জানান, জাতীয় দলে স্পিন আক্রমণভাগে সাকিবের সহযোগী হয়ে উঠতে চান তিনি, 'রাজ্জাক ভাই যাওয়ার পর থেকে সানি ভাই ভালো করছিল। চাকিংয়ের কারণে বাদ পড়েছেন। আমার এখন সুযোগ এসেছে। আমি যেন সেরা প্রচেষ্টা দিয়ে সাকিব ভাইয়ের পাশে স্পিনার হিসেবে বাংলাদেশ দলে থাকতে পারি।'
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে চলমান অনুশীলনে নিজেকে শেষ মুহূর্তের ঝালাই করে নিচ্ছেন সানজামুল। এই সময়টায় তাকে সাহায্য করছেন স্পিন বোলিং কোচ সুনীল জোশী, যার প্রশংসা ঝরল সানজামুলের কণ্ঠে। তিনি বলেন, 'আগে টেকনিক্যাল প্রবলেম ছিল। এটা নিয়ে কাজ করেছি। উনি প্রতিনিয়ত গাইড করেন। কখন কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করতে হবে। কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হবে- এগুলো নিয়ে প্রতিনিয়ত তার সাথে কাজ করা হয়। প্রতিদিন অনুশীলনে কাজ করছি।'
চলমান অনুশীলনে গুরুত্ব পাচ্ছে টেল এন্ডার বা লোয়ার অর্ডারদের ব্যাটিং। দলের প্রয়োজনে তারা যেন ব্যাট হাতে পাশে দাঁড়াতে পারেন, সেজন্য প্রধানত বোলারদের ভূমিকায় থাকা ক্রিকেটারদের দেওয়া হচ্ছে ব্যাটিং দীক্ষা। এ প্রসঙ্গে সানজামুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'আমরা লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দলের জন্য কিছু রান করে যেন অবদান রাখতে পারি তার চেষ্টা করছি। তাহলে আমরা লড়াই করতে পারব। আমাদের ব্যাটসম্যানদের জন্য এটা বাড়তি শক্তি হবে। ওরা আরও ফ্রিলি খেলতে পারবে। আমরা যদি ব্যাটিংয়ে ওদের সহায়তা করি তাহলে দলের জন্য অনেক সুবিধা হবে।'


