-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টি-২০ ফরম্যাটে জাতীয় দলের হয়ে সাধারণত সাত বা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় মেহেদীকে। স্লগ ওভারে দ্রুত রান তোলার দায়িত্ব থাকে তার। তবে ঘরোয়া ক্রিকেটে মেহেদীকে প্রায়ই দেখা যায় টপ অর্ডারে। বিপিএলে ইনিংস সূচনাও করেছেন তিনি। পাওয়ারপ্লেকে কাজে লাগানোর দক্ষতার প্রমাণ রেখেছিলেন সেখানে।
দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩ ওভার ১ বলেই দুই ওপেনারকে হারানোর পর খোলসবন্দী হতে চায়নি বাংলাদেশ। চেয়েছে পালটা আক্রমণ করতে। তাই মেহেদীকে নিয়ে ঝুঁকি নিয়েছে দল। পরিকল্পনা ছিল এক প্রান্ত আগলে রাখবেন সাকিব, অপর প্রান্তে দ্রুত রান বের করে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ করে দিবেন মেহেদী।
কিন্তু উইকেট স্লো হওয়াতে বড় শট খেলা খুব একটা সহজ ছিল না মেহেদীর জন্য। ব্যাটে বলে টাইমিং ঘটাতে পারছিলেন না তিনি। একাধিকবার তার উইকেটের সুযোগ পেয়েও সেটা লুফে নিতে পারেনি সফরকারী অস্ট্রেলিয়া।
তৃতীয় ম্যাচের আগে সেই ইনিংস নিয়ে মেহেদী বলেন, "আমি সাকিব ভাইকে বলছিলাম, "সাকিব ভাই, আপনি কোনো সুযোগ নিবেন না। আমি সুযোগ নিচ্ছি। যদি বের হয়ে যায় (ম্যাচ), তাহলেই ভালো আলহামদুলিল্লাহ। আপনি একদম ঠাণ্ডা থাকেন, আমি প্রত্যেক বলেই সুযোগ নিব।"
তবে বড় শট খেলতে গিয়ে মেহেদী সফল হয়েছেন একবারই। একটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। আউটও হয়েছেন আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই। ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পিংয়ের শিকার। কাজটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "উইকেট তো একদম সহজ ছিল না যে চাইলেই ব্যাটে বলে চলে আসে। এমনকি ওরা বোলাররাও বিশ্বমানের বোলার। জায়গা ছাড়া বল করে না। কষ্ট হয়েছে এটা করতে। যতটুকুই করেছি দলের জন্য, আলহামদুলিল্লাহ দল লাভবান হয়েছে। অনেকদিক থেকে এগিয়ে গিয়েছে।"
ব্যাত হাতে দ্বিতীয় ম্যাচে ২৪ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া বল হাতে ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মেহেদী।




