-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খালেদ প্রতিভাবান এক পেসার- এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এত অল্প সময়ের মধ্যেই তিনি যে বিসিবির চুক্তির আওতায় চলে আসবেন সেটি ভাবেননি কেউই। এমনকি খালেদ নিজেও তা ভাবেননি। চুক্তির আওতায় আসার খবরটি তাই তার কাছে অবিশ্বাস্য এক অর্জন হয়েই এসেছে।
‘রুকি’ ক্যাটাগরিতে বিসিবির চুক্তির তালিকায় জায়গা পাওয়া খালেদ আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেও জানতেন না বিষয়টি। তাই যখন জানতে পেরেছেন, স্বভাবতই বেশ ভালো বোধ করছিলেন। অনেকটাই অবিশ্বাস্যও যেন ঠেকেছে।
২৬ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আসলে আমি নিজেও জানতাম না যে চুক্তিতে ঢুকবো। হঠাৎ করে যখন জানতে পারলাম তখন অনেক ভালো লাগছিলো যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছি। নিজের কাছেই অন্যরকম মনে হচ্ছিলো বিষয়টা।’
খালেদের মত নবীনদের চুক্তির আওতায় নিয়ে আসা প্রসঙ্গে বিতর্ক রয়েছে। জাতীয় দলের জন্য প্রতিযোগিতায় থাকা ক্রিকেটারের সংখ্যা এখন কম নয়। খালেদের মত আরও অনেকেই জাতীয় দলের আশেপাশে রয়েছেন বা কেউ খেলেছেন, কিংবা খেলছেন খালেদের আগে থেকেও। তাদের রেখে খালেদের সুযোগ পাওয়া অনেকের বিস্ময় জাগিয়েছে। তবে খালেদ মনে করেন, তার পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে চুক্তিতে থাকার সুযোগ, ‘আসলে এই কাঠামোটি ভিত্তি করা হয় পারফরম্যান্সের উপর। আমি চাইবো যে এই একটি বছরের জন্য যে আমাকে চুক্তিবদ্ধ করেছে, গত বছরের থেকে আরও বেশি পারফর্ম করার চেষ্টা করবো। তাহলে আমার উপরে ওঠার সুযোগ থাকবে বেশি।’
চলতি বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই পেসার আরও বলেন, ‘যেভাবে শুরু করেছিলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে শুধু একটি ম্যাচ ছাড়া। আমি নিজের কাছে স্যাটিসফাইড যে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলছি, ভালো হচ্ছে।’




