-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে করোনা হানা দিলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে সময় ক্রিকেটারদের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছিলেন মাইক হাসিও। মূলত প্রথমে চেন্নাই সুপার কিংসের বাসকর্মী সহ করোনায় আক্রান্ত হন দলটির বোলিং কোচ বালাজি। তারপরই করোনা আক্রান্ত হন হাসি।
দীর্ঘদিন আইসোলেশনে থেকে নিজ দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, কোভিডের বর্তমান অবস্থা যদি অক্টোবর পর্যন্ত থাকে সেক্ষেত্রে বিসিসিআইয়ের জন্য ভারতে বিশ্বকাপ আয়োজন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চেন্নাইয়ের এই ব্যাটিং কোচ।
“আমার মনে হয় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করাটা খুবই কঠিন হবে। যদি আইপিএলের আটটি টিমের কথা ধরি, আমার মনে হয় এর চেয়ে বেশি বিদেশি টিমই আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। আরও অনেক বেশি ভেন্যু থাকবে। আমি যেটা আগেও বলেছি, যদি আলাদা আলাদা শহরে ম্যাচ হয়, তা হলে ঝুঁকি কিন্তু আরও বাড়বে।”
ভারতে আয়োজন করতে না পারলে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করতে বলছেন এই অজি এবং চেন্নাইয়ের ব্যাটিং কোচ। সেক্ষেত্রে হাসির প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরাতই।
“আমার মনে হয়, আরও কিছু বিকল্প খুঁজে রাখা প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাতের মতো জায়গাতেই বিশ্বকাপ আয়োজন করাটা ভালো হবে। বিশ্বের বেশির ভাগ ক্রিকেট বোর্ডই কিন্তু এখন ভারতে ক্রিকেট খেলতে আসতে ভয় পাচ্ছে।”
এদিকে বুধবার ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৬১ জন। মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮শ ৮০ জন।




