-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃহস্পতিবার এ কীর্তি গড়েন শাহবাজ নাদিম। ইনিংসের দশম ওভারে দলীয় ৩২ রানের মাথায় প্রথম আঘাত হানেন শাহবাজ নাদিম। তার বলে বোল্ড হন অমিতকুমার গৌতম। এরপর বোল্ড করেন অঙ্কিত লাম্বাকে। এরপর অশোক মেনারিয়াকে বোল্ড করে পান তৃতীয় উইকেট।
ইনিংসের বিশতম ওভারের শেষ দুই বলে মহিপাল লমররকে এলবিডব্লিউ এবং চেতন বিসতকে ফিরিয়ে দেন তিনি। নিজের পরের ওভারের প্রথম বলে তাজিন্দার সিংকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন নাদিম। ঐ ওভারের পঞ্চম বলে বোল্ড করেন অভিমান্যু লাম্বাকে। পরের ওভারে পান রবিন বিসতের উইকেট। প্রতিপক্ষের প্রথম আটটি উইকেটই ছিল তার ঝুলিতে। মাত্র ৭৩ রান করে অলআউট হয় রাজস্থান। ১৪.৩ ওভার ব্যাটিং করে তিন উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় ঝাড়খন্ড।
দশ ওভার বোলিং করে চারটি মেইডেন দেন নাদিম। রান দেন ১০। ইকোনমি রেট মাত্র এক।
এর আগের রেকর্ডটিও ছিল এক ভারতীয় বোলারের। দিল্লীর হয়ে ১৯৯৭-৯৮ মৌসুমে রাহুল সাংভি শিকার করেছিলেন ১৫ রানে আট উইকেট। তিন নম্বরে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী পেসার চামিন্দা ভাসের ১৯ রানে ৮ উইকেট। আন্তর্জাতিক ওয়ানডেতে এটিই সেরা বোলিং ফিগার।
নিজের রেকর্ড নিয়ে ইএসপিএন ক্রিকইনফোকে নাদিম বলেন, "ইনিংসের পর মানুষ আমাকে বিশ্ব রেকর্ডের ব্যাপারে বলে। আমি যখন বোলিং করছিলাম তখন এমনকি এটাও বুঝতে পারিনি আমি হ্যাটট্রিক করেছি। কারণ হ্যাটট্রিকের প্রথম দুই উইকেট পেয়েছিলাম একটি ওভারের শেষ দুই বলে আর তৃতীয় উইকেট পেয়েছিলাম পরের ওভারের প্রথম বলে। আট উইকেট পাওয়ার পর দশটি উইকেটের সবকটি পাওয়ার কথা ভাবছিলাম। কিন্তু আপনি ততটাই পাবেন যতটা ভাগ্যে রয়েছে। আমার ভাগ্যে আজ আটটা উইকেট ছিল।"





