-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশে দল। রোববার অনুশীলনের পর এ তিন ফিল্ডারের প্রশংসা করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান। জানিয়েছেন তিনিও ফিল্ডিং শিখতে চান তাদের কাছে।
মেহেদী বলেন, "এখানে আপনি ৫০ রান বাঁচাতে পারবেন না। এখানে ১৫-২০ রান বাঁচালেই পার্থক্য তৈরি হয়ে যায়। আফিফ, শামীম, শান্তদের মতো ভালো ফিল্ডার আছে আমাদের দেশে। ওদের ফিল্ডিং ম্যাচ চলাকালীন আমরা অনেক উপভোগ করি। আমি নিজেই ওদের কাছ থেকে শিখতে চাই যে ওরা এত ভালো ফিল্ডিং কীভাবে করে।"
এখন পর্যন্ত দারুণ ফিল্ডিং করতে দেখা গিয়েছে আফিফ-শামীমকে। জিম্বাবুয়ে সফরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে নেমে লং অনে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে রায়ান বার্লকে সাজঘরে ফেরান শামীম। মনে রাখার মতো এক ক্যাচ ছিল সেটি। আফিফকেও দেখা যায় বেশ ক্ষীপ্রতার সাথে ফিল্ডিং করে রান বাঁচাতে।
এছাড়া টি-২০ ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব নিয়ে মেহেদী বলেন, "একটা ভালো রান আউট, একটা ভালো ক্যাচ আউট দলের মোমেন্টাম বদলে দেয়। টি-২০ হাই ইন্টেনসিটির খেলা, এখানে হাই ইন্টেনসিটিতেই ফিল্ডিং করতেই হয়। এখানে সুযোগ কম থাকে, সময় কম থাকে।"
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের পর বাংলাদেশের অপেক্ষা নিউজিল্যান্ড সিরিজের জন্য। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ জেতা হয়নি বাংলাদেশের। চেনা কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটা আরও সহজ করে দিতে পারে ভালো ফিল্ডিং।




